রেলওয়ে: আবারো তিক্ত অভিজ্ঞতা

ভেবেছিলাম খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সার্ভিস ভালো হবে। এক্ষেত্রেও অভিজ্ঞতা ভালো হলো না। প্রথমত ট্রেনটি দুমিনিট লেটে ছাড়লো, যদিও আগের দুই অভিজ্ঞতা থেকে একটু উন্নত। আগের অভিজ্ঞতায় ট্রেনের বিলম্ব ছিল একটা ৫০ মিনিট অন্যটি এক ঘন্টা। সেক্ষেত্রে জাহানাবাদের লেট খুবই নগণ্য। তবুও ডেট তো লেটই। দ্বিতীয়ত: সীতারতাপ নিয়ন্ত্রিত স্নিগ্ধার মতো কম্পার্টমেন্টে ঢুকতেই নাকে আসলো দুর্গন্ধ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল রাতের যাত্রীদের ফেলে যাওয়া উচ্ছিষ্ট খাদ্য। তেলাপোকারা মনের আনন্দে দৌড়াদৌড়ি করছিল । মশার কামড়ও ছিল বেশ। জঘন্য এক পরিবেশ। জানিনা রেলওয়ে কর্তৃপক্ষ ঘুমিয়ে আছেন, নাকি এই অবহেলার পিছনে অন্য কোন উদ্দেশ্য রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







