খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনার নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নাজিরঘাট এলাকার তালুকদার কমিউনিটির পেছনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুস্তাকিন নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ৯টায় এ ঘটনা ঘটে৷
নিহত মুস্তাকিন নগরীর ২ নম্বর কাসেম সড়কের শহিদুলের ছেলে। তিনি ইলেকট্রিক দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সোনাডাঙ্গা থানাধীন তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনের গলিতে ৪টি মোটরসাইকেলে আটজনের একটি সন্ত্রাসী দল মুস্তাকিনের পিঠে ছুরি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। কি কারণে এই হত্যাকাণ্ড বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা আশপাশের সিসি ক্যামেরা দেখে উদঘাটনে কাজ চলছে বলে জানান তিনি।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, তালুকদার কমিউনিটি সেন্টারের সন্নিকটে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিল মোস্তাকিন। দুর্বৃত্তরা তার পিঠে এবং কোমরে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
(ঢাকা টাইমস/৯সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







