মিরপুর বিভাগের সাত থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯
অ- অ+

রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিনভর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাত থানায় এ অভিযান চালানো হয়।

রাতে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে মিরপুর মডেল থানায় ৪৩ জন, শাহ আলী থানায় ১৪ জন, পল্লবী থানায় ২৩ জন, কাফরুল থানায় ২০ জন, দারুস সালাম থানায় ১৬ জন, রূপনগর থানায় ১৫ জন এবং ভাষানটেক থানায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা মোস্তাক সরকার বলেন, মিরপুর বিভাগের আওতাধীন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4