সেলিম ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির প্রথম সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫
অ- অ+

শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলায় স্থায়ী কমিটির ১ নম্বর সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। সভায় কমিটির অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

এর আগে ৪ সেপ্টেম্বর সেলিম ভূঁইয়াকে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়। এর পর আজ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো।

সেলিম ভূঁইয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা বিভাগে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনি ভূমিকা রেখেছেন।

শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনেও দীর্ঘদিন ধরে সক্রিয় সেলিম ভূঁইয়া। শিক্ষক-কর্মচারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কর্মসূচিতে তিনি নেতৃত্ব দিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর আজ অনুষ্ঠিত প্রথম সভায় কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
উত্তরায় নামাজে গিয়ে গাড়ি হারিয়েছিলেন চালক, ৫ মাস পর মিলল সীতাকুণ্ডের গ্যারেজে
মহাখালীর চারতলা ভবন ও ধানমন্ডির অ্যাপেক্স শো-রুমের আগুন নিয়ন্ত্রণে
দেশের জন্য প্রাণ দেওয়া বীর বিক্রম আবেদ আলীর ৩৮তম শাহাদাত বার্ষিকী, স্মরণ করল সেনাবাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা