হরমুজ প্রণালিকে  ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিয়েছে  ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৮
অ- অ+

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম বদল করে নিজের নামে অর্থাৎ ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে সতর্ক করে দিয়ে তিনি দাবি করেছেন, তেহরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ওয়াশিংটন জয়ী হচ্ছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন বাহিনী জয়ী হলেই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করবে।

ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধে জিতছি এবং কৌশলগত এই প্রণালি আমরাই নিয়ন্ত্রণ করছি। আমার মনে হয়, হরমুজ প্রণালির নাম এখন থেকে "ট্রাম্প প্রণালি" রাখা উচিত। আমি শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেব।’

ইরানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দেশটি এখন সামরিক ও রাজনৈতিকভাবে ভেঙে পড়ছে। তিনি দেশটির ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় হামলার ইঙ্গিত দিয়ে সতর্ক করেন, ইরান যেন কোনো ধরনের চালাকি করার চেষ্টা না করে। কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধিপত্য বিস্তারের জেরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন
রাজশাহীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় ৮ জন গ্রেপ্তার
আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’