মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৫
অ- অ+

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সমন্বয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোট আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) বলেছে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধ সক্ষমতা জোরদার করাই এই জোটের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, এটি মূলত একটি ‘প্রতিরক্ষামূলক জোট’। তিন দেশকে প্রথমে নিজেদের সহযোগিতা ও সংগঠন আরো সুসংহত করতে হবে। এরপর একই ধরনের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পোষণকারী অন্য দেশগুলোর জন্য জোটটি উন্মুক্ত করা হতে পারে।

মুখপাত্র জানান, জোটের কাঠামো, কার্যপ্রণালি ও অন্যান্য বিষয় নিয়ে তিন দেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।

এর কাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা চূড়ান্ত করতে এখনো উল্লেখযোগ্য কাজ বাকি রয়েছে। ফলে এ মুহূর্তে জোট সম্প্রসারণ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য যৌথ প্রতিরোধ সক্ষমতা বাড়ানো। চুক্তি অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করার নীতি গ্রহণ করা হয়েছে।

গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে জোটটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। প্রথম তিন বছর পাকিস্তানের একজন মহাসচিব সচিবালয়টির নেতৃত্ব দেবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব বিলুপ্ত, অস্ত্র-সরঞ্জামের কী হবে? সংসদে স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালিকে  ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিয়েছে  ট্রাম্প
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
তাইজুলকে বিশ্বের সেরা তিনে রাখলেন পাকিস্তানের মুশতাক