জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২০
অ- অ+

জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মহাসড়কে মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের সদস্যদের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশ প্রধান ফারুক আহমেদ।

বৃহস্পতিবার হাইওয়ে পুলিশের আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। সকাল ১১টায় হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় মহাসড়কের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মহাসড়কে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

হাইওয়ে পুলিশের সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন হাইওয়ে পুলিশ প্রধান।

সভায় জুলাই-আগস্ট ২০২৬ এবং আগস্ট ২০২৫ সালের খাতওয়ারি ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভাটি সঞ্চালনা করেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম।

সভায় হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং বিভিন্ন থানা ও ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ভার্চ্যুয়ালি সভায় যুক্ত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব বিলুপ্ত, অস্ত্র-সরঞ্জামের কী হবে? সংসদে স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালিকে  ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিয়েছে  ট্রাম্প
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
তাইজুলকে বিশ্বের সেরা তিনে রাখলেন পাকিস্তানের মুশতাক