ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের নিহত ৪
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৫

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় বৃহস্পতিবার দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি হাসপাতাল ও নিরাপত্তা সূত্র। খবর বার্তা সংস্থা এএফপি’র।
গাজা সিটির আল-শিফা হাসপাতালের এক কর্মকর্তা জানান, উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়া প্রজেক্ট এলাকায় একটি বাড়িতে ইসরাইলি হামলায় আহমাদ পরিবারের চার সদস্যের মরদেহ খণ্ড-বিখণ্ড অবস্থায় উদ্ধার করা হয়।
এই হামলায় নিহত দুই বয়স যথাক্রমে ১২ বছর ও ৮ বছর।
এদিকে, এএফপি ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, ঘটনাটি সম্পর্কে তারা যাচাই করে দেখছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













