ঝিনাইদহে ৩ কিলোমিটার সড়কজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৬| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৮
অ- অ+

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের মনুড়িয়া বাজার থেকে বুজিতলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কজুড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

নিজস্ব অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেন ঘোড়শাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. সুবিদুর রহমান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য মো. রাশেদুল ইসলাম, মনুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু নির্মল কুমার বিশ্বাস, উপ সহকারী কৃষি কর্মকর্তা মনি কুমার বিশ্বাস, অনিন্দ্র বিশ্বাস, লিংকন বিশ্বাস প্রমুখ।

(ঢাকা টাইমস/১০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে রক গিটারিস্ট হত্যায় কেঁপে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
অস্ট্রেলিয়া-ভারত সফরের ব্রাজিল দল ঘোষণা
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন