মেসিই সর্বকালের সেরা, কারও সন্দেহ থাকলে সে ফুটবল বোঝে না: জিদান

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৭
অ- অ+

লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মানতে কারও সন্দেহ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান। এমনকি ৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্সে মুগ্ধ সাবেক এই ফরাসি তারকা।

২০২৫-২৬ মৌসুমে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পরও মেসির সামর্থ্য নিয়ে কোনো সংশয় দেখছেন না জিদান। তার মতে, বয়সের এই পর্যায়েও বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে থাকা মেসির জন্যই বিশেষ কৃতিত্বের।

মেসির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে জিদান বলেন, আমি হলে মেসিকে ১০০ বার ভোট দিতাম। আমার মনে হয়, মানুষ এখনো বুঝতে পারছে না, ৩৯ বছর বয়সেও বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় থাকাটা কতটা অবিশ্বাস্য ব্যাপার।

মেসি আবারও ব্যালন ডি’অর জিতলে তাতেও অবাক হবেন না বলে জানিয়েছেন জিদান। নিজের দেশের তারকা কিলিয়ান এমবাপ্পের চেয়েও মেসিকে এগিয়ে রাখার পক্ষেই তার অবস্থান স্পষ্ট করেছেন ফ্রান্সের এই কিংবদন্তি।

ফুটবলের সর্বকালের সেরা কে এই বিতর্কেরও যেন ইতি টানতে চেয়েছেন জিদান। মেসিকে নিয়ে তার বক্তব্য, মেসি যদি আবার এই পুরস্কার জেতে, তাতে আমি বিন্দুমাত্র অবাক হবো না।

এরপর আরও কড়া মন্তব্য করে জিদান বলেন, যার মনে এখনো “সর্বকালের সেরা” নিয়ে সন্দেহ আছে, সত্যি বলতে ফুটবল সমাজে তার কোনো স্থান থাকা উচিত নয়।

জিদানের এমন মন্তব্যে মেসির প্রতি তার শ্রদ্ধা ও মুগ্ধতা আরও একবার স্পষ্ট হলো। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় সাফল্য অর্জন করা মেসিকে ফুটবল ইতিহাসের সেরাদের সেরা হিসেবে দেখেন জিদান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পে স্কেলের গেজেট প্রকাশের পথে আর বাধা নেই? যা জানা গেল
২৩ হাজার ছবি থেকে সেরা ছবি বাছাইয়ের অভিজ্ঞতা জানালেন চার বিচারক
কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল মঈনুল হাসান