ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ভোলার দৌলতখান ও মনপুরায় পুকুরের পানিতে ডুবে হাবিব (৩) ও আশরাফুল ইসলাম (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ও বিকেলে পৃথক দুটি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
হাবিব দৌলতখান উপজেলার পৌর ৩ নম্বর ওয়ার্ডের মো. বিল্লাল হোসেনের ছেলে এবং আশরাফুল ইসলাম মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. জলিল মিয়ার ছেলে।
মৃত শিশু দুটির পরিবার জানিয়েছে, পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি পুকুরের পানিতে পড়ে মারা যায়।
ভোলা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকা টাইমস/১০সেপ্টেস্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












