শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪২
অ- অ+

জরুরি সংস্কার, রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার।

বিউবো জানিয়েছে, শনিবার সিলেট নগরী ও শহরতলির ৯৯টি এলাকা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতায় থাকবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকা।

এছাড়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রীন সিটি, আখালিয়া, উত্তর বাগবাড়ী ও পশ্চিম কাজলশাহসহ নগরী ও শহরতলির ৯৯টি এলাকায়। এসব এলাকার তৎসংলগ্ন আশপাশের এলাকাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে বলে জানিয়েছে বিউবো।

এ বিষয়ে সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার বলেন, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি বলেন, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হতে পারে। তবে কাজ শেষ না হলে নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাফুফের হেড অব রেফারিজের পদত্যাগ
যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
তৃতীয় অধিবেশনে বেশ কয়েকটি গণবিরোধী আইন পাস হয়েছে: নাহিদ ইসলাম
নতুন কারা মহাপরিদর্শক হলেন মোস্তফা কামাল