অস্ট্রেলিয়া-ভারত সফরের ব্রাজিল দল ঘোষণা

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি এবং ভারতের বিপক্ষে একটি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
সর্বশেষ বিশ্বকাপের ২৬ সদস্যের দল থেকে ৯ জনকে ধরে রাখা হয়েছে। দলে জায়গা ধরে রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, মার্কিনোস ও ব্রুনো গিমারায়েসের মত তারকা খেলোয়াড়রা।
বিশ্বকাপ খেলা দল থেকে বাদ পড়েছেন কাসেমিরো, লুকাস পাকেতা, ফাবিনিও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মাতেউস কুনিয়ার এবং তিন গোলরক্ষক- গোলরক্ষক আলিসন, ওয়েভারটন ও এডারসন। দলে ফিরেছেন দুই ফরোয়ার্ড পেদ্রো ও হোয়াও পেদ্রো।
প্রথমবারের মত জাতীয় সুযোগ পেয়েছেন আটজন-পেদ্রো মরিসকো, ওটাভিও, আর্থার দিয়াস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, জাইর, ব্রেনো বিডন ও গাব্রিয়েল বোনটেম্পো।
দল ঘোষণার সময় কোচ আনচেলত্তি বলেন, ‘এই তিনটি প্রীতি ম্যাচ দিয়ে আমরা আগামী বছর কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুনন পথচলা শুরু করতে যাচ্ছি।’
অস্ট্রেলিয়া সফরে আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর টাউন্সভিল ও ব্রিজবেনে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর কলকাতায় ভারতের বিপক্ষে আগামী ৩ অক্টোবর মাঠে নামবে তারা।
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এই প্রথম মাঠে নামবে ব্রাজিল। ২৫ ও ২৯ সেপ্টেম্বর তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরে ৩ অক্টোবরে কলকাতায় দলটি মুখোমুখি হবে ভারতের।
ব্রাজিল দল :
গোলরক্ষক : হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওটাভিও
ডিফেন্ডার : আর্থার দিয়াস, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালাইস, জাইর, মার্কিনোস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস, ওয়েসলি
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রুনো বাইডন, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, ডগলাস লুইস, গাব্রিয়েল বোনটেম্পো।
ফরোয়ার্ড : এনদ্রিক, এস্তেভাও, হোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লেনো ও ভিনিসিয়ুস জুনিয়র।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













