তাইজুলকে বিশ্বের সেরা তিনে রাখলেন পাকিস্তানের মুশতাক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৩
অ- অ+

পাকিস্তানের কিংবদন্তি মুশতাক আহমেদের চোখে বর্তমান বিশ্বের সেরা তিন স্পিনারের একজন বাংলাদেশের তাইজুল ইসলাম। এশিয়া থেকে শুধু তাইজুলকেই নিজের তালিকায় রেখেছেন তিনি। বাকি দুজন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও ইংল্যান্ডের আদিল রশিদ।

উইজডেনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের তিন স্পিনারের নাম জানান মুশতাক। তবে এই তালিকায় অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়নকেও রাখতে চান তিনি।

লায়নের আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য এখন পড়তির দিকে। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৩ টেস্ট খেলা এই অফ স্পিনার ওয়ানডে খেলেছেন মাত্র ২৯টি। ৩৮ বছর বয়সী লায়ন সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ বিশ্বকাপে। এরপর আর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে নিয়মিত দেখা যায়নি তাকে।

লায়নের ওয়ানডে ক্যারিয়ারের এমন পরিণতিতে বিস্ময় প্রকাশ করে মুশতাক বলেন, ‘নাথান লায়ন ওয়ানডে খেলে না- এতে আমি শকড। সে এখনও চাইলে ওয়ানডে খেলতে পারত। জানি না অস্ট্রেলিয়া কেন কখনও ওকে বিবেচনা করেনি।’

তাইজুলও সাদা বলের ক্রিকেটে নিয়মিত নন। তবে টেস্ট দলে তিনি বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য বোলার। অন্যদিকে মহারাজ ও আদিল রশিদ সাদা বলের ক্রিকেটে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছেন। তাদের পাশাপাশি লায়নের নামও গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন মুশতাক।

তিনি বলেন, ‘তাইজুলের ২৭০ এরও বেশি উইকেট আছে, বাহাতি স্পিনার কেশব মহারাজ, ইংল্যান্ডের আদিল রশিদ। অনেকেই আছে যারা সাদা বলেও নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে। লায়নের সময় হয়ত পেরিয়ে গেছে।’

তাইজুল, মহারাজ ও আদিলকে বেছে নেয়ার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো ওভার করার সামর্থ্যই একজন স্পিনারের বড় শক্তি।

মুশতাক বলেন, ‘ধারাবাহিকভাবে ভালো ওভার করতে পারে এমন বাঁহাতি স্পিনার যদি আপনি দেখেন, আবারও বলি, ধারাবাহিকভাবে ভালো ওভার… এখন তো অন্যদের টেকনিক ধরে ফেলা যায়, চ্যালেঞ্জ করা যায়। যে তিনজনের কথা বললাম, আন্তর্জাতিক ক্রিকেটে তারা খুবই ভালো।’

মুশতাকের তালিকায় তাইজুলের নাম থাকাটা বাংলাদেশের ক্রিকেটের জন্যও দারুণ ব্যাপার। বিশেষ করে ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার কোনো স্পিনারকে না রেখেই এশিয়া থেকে শুধু বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারকে বেছে নিয়েছেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে সামরিক মর্যাদায় সেনাসদস্য তাসনিম রিফাতের দাফন সম্পন্ন
সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আনসার-ভিডিপির সদস্যদের যুক্ত করার পরিকল্পনা
মিরপুর বিভাগে পুলিশের বিশেষ অভিযানে ১৪৯ আসামি গ্রেপ্তার
বাবার মৃত্যুর খবর পেয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু