বগুড়ায় শতাধিক হীরামন টিয়া উদ্ধার 

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৯
অ- অ+

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে খাঁচাবন্দি ১০৩টি হীরামন টিয়া উদ্ধার করেছে ডিবি পুলিশ। পরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাখিগুলো আকাশে উড়িয়ে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ বন্য টিয়া পাখি যাত্রীবাহী বাসে করে নওগাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, এমন- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টায় শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম। অভিযানের সময় নওগাঁ থেকে ঢাকাগামী আল বারাকা ট্রাভেলস নামে একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সাইড বক্সের ভেতর থেকে ১০টি প্লাস্টিকের খাঁচায় গা রাখা ১০৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বুনো টিয়া ধরা, বিক্রি বা কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। পাখিগুলো যে বা যারা নিয়ে যাচ্ছিলো পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। তবে আমরা একটি মোবাইল ফোন নাম্বার পেয়েছি। সেই নাম্বারের সূত্র ধরে পাখি পাচারের সাথে জড়িত সিন্ডিকেট শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, বন বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা হিসেবে নিয়মিত মামলা করা হবে।

পাখিগুলো সম্পর্কে বগুড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা দুলাল কুমার সাহা বলেন, এসব টিয়া মূলত বাংলাদেশ ও ভারতের পাহাড়ি এলাকার বুনো পাখি। খাদ্যের সন্ধানে বিশেষ করে ভুট্টা ও মরিচখেতে এসব পাখি চলে আসে। এ সময় একশ্রেণীর অসাধু ব্যক্তি পাখিগুলো ধরে অবৈধভাবে কেনাবেচা ও পাচারের চেষ্টা করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার হওয়া পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। তবে ঘটনাস্থলে কোনো আসামিকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে মামলা করা সম্ভব হয়নি।

(ঢাকা টাইমস/১০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে সামরিক মর্যাদায় সেনাসদস্য তাসনিম রিফাতের দাফন সম্পন্ন
সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আনসার-ভিডিপির সদস্যদের যুক্ত করার পরিকল্পনা
মিরপুর বিভাগে পুলিশের বিশেষ অভিযানে ১৪৯ আসামি গ্রেপ্তার
বাবার মৃত্যুর খবর পেয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু