৭ নভেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ২০:০৮| আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ২০:১৪
অ- অ+

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান।

তবে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে দুঃসংবাদ। চলতি বছর ৭ নভেম্বর পড়েছে শনিবার। ফলে দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় বাড়তি ছুটি ভোগের সুযোগ থাকছে না সরকারি চাকরিজীবীদের।

এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দিনটি এখন থেকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে। এ উপলক্ষে প্রতিবছর সাধারণ ছুটি থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বগুড়ায় হত্যা মামলায় নানি-নাতি গ্রেপ্তার
হজযাত্রীদের ১০ কোটি টাকার বেশি অর্থ ফেরত আনতে সক্ষম হয়েছে সরকার: ধর্মমন্ত্রী
জামালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক লীগ নেত্রী গ্রেপ্তার