বাফুফের হেড অব রেফারিজের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১
অ- অ+

গত কয়েক সপ্তাহ ফুটবলাঙ্গনে আলোচনা ছিল বৃটিশ কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর হাতাহাতি। উজবেকিস্তানে বাংলাদেশ অ-২০ দল ভরাডুবির পর দেশে ফিরেছে। সেই রেশ কাটতে না কাটতেই বাফুফের হেড অব রেফারিজ আজাদ রহমান পদত্যাগ করেছেন। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে দেয়া পদত্যাগপত্র রেফারিজ কমিটির চেয়ারম্যান অনুমোদন দিয়েছেন। পদত্যাগ করলেও সেপ্টেম্বর মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

হেড অব রেফারিজ বাফুফের একটি বিভাগীয় প্রধানের পদ। যিনি ঘরোয়া ফুটবলে রেফারিদের ম্যাচ বরাদ্দ, বছর জুড়ে রেফারিদের নানা প্রোগাম পরিকল্পনা,রেফারি ও ফেডারেশনের মধ্যে সেতুবন্ধনকারী হিসেবে কাজ করেন। আজাদ রহমান কয়েক বছর যাবৎ হেড অফ রেফারিজ হিসেবে দায়িত্ব পালনের তিনি পদত্যাগ করলেন।

সাবেক ফিফা রেফারি আজাদ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা অফিসেও কর্মরত। আবার বাফুফেরও বেতনভুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস শেষ করে বিকেলের দিকে ফেডারেশনে আসতেন। বাফুফের কর্মব্যস্ততা অনেক বাড়ায় তার পক্ষে সময় দেয়াও কঠিন ছিল। সাম্প্রতিক সময়ে রেফারিজ কমিটিতে তার কর্মকান্ড প্রশ্নের মুখে পড়েছিল। বিশেষ করে ফিফা রেফারিদের জন্য মালামাল বিমানবন্দরে অনেক দিন পরে থাকায় সাধারণ সম্পাদককে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনও হয়েছিল।

আজাদ রহমান হেড অব রেফারিজ হয়েও বিভিন্ন কর্পোরেট খেলা পরিচালনা করতেন। এ নিয়ে অনেক অভিযোগের পর এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো খেলা পরিচালনা করেন না। ম্যাচ বরাদ্দ এবং রেফারিদের প্রাপ্য বকেয়া আদায়ে তার ভূমিকা নিয়ে অনেকের ক্ষোভ রয়েছে। এক সময় বাশি হাতে মাঠ কাপানো আজাদ এখন ফেডারেশনের বেতনভুক্ত হওয়ায় সতীর্থ ও অনুজরা তাকে বেশ অসম্মানজনক এবং অপমানসূচক মন্তব্য করছে রেফারিজ কমিটির সদস্য হওয়ায়। ডেপুটি চেয়ারম্যান সুজিত কুমার ব্যানার্জি চন্দন, ইতু, তৈয়ব হাসান এবং ওসমান গণি অনেক ক্ষেত্রেই এক পক্ষে থাকেন। অনেক ইস্যুতে ভোটাভুটিতে তারাই জেতেন। আব্দুল হান্নান মিরন থাকেন অন্য দিকে এবং তার সাথে আজাদ রহমানের মতামত মিলছে সাম্প্রতিক সময়ে।

বাংলাদেশের ফুটবলে এখন বেশ প্রচলিত শব্দ ‘সিন্ডিকেট’। রেফারি অঙ্গনেও এটি বেশ প্রচলিত। বিশেষ করে ফিফা রেফারি নির্বাচনের সময় কমিটিতে থাকা একেক জন তাদের কাছের রেফারিদের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন আবার অপছন্দকারীদের জন্য উঠিয়ে আনেন নতুন নিয়ম। বিদ্যমান ফিফা রেফারি পুনরায় ফিটনেস টেস্টে পাস করলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে ফিফা রেফারি হিসেবে মনোনীত হবেন। এত দিন এই নিয়ম অনুসরণ করলেও গত বার সেটা বদলে যায়। যার জন্য রেফারিজ কমিটিতে কয়েকজন এত যুক্তি তুলে ধরেছিলেন সেই রেফারি এবার ফিটনেস পরীক্ষায় অংশগ্রহণই করেননি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেপ্তার
ডিজিএফআইয়ের ‘পিএস’ পরিচয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতারণার চেষ্টা, আনসারের তৎপরতায় আটক
যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
তৃতীয় অধিবেশনে বেশ কয়েকটি গণবিরোধী আইন পাস হয়েছে: নাহিদ ইসলাম