পল্লবীতে তরবারি-খুর-খেলনা পিস্তল নিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১
অ- অ+

রাজধানীর পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি তরবারি, একটি স্টিলের খুর, একটি খেলনা পিস্তল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. রাজন সরদার (২৫) ও মো. ফয়সালুর রহমান ওরফে ফয়সাল।

শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে সেকশন-১১-এর ব্লক সি এলাকায় প্রগতি উচ্চবিদ্যালয়ের সামনে পাকা সড়কে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ দুজনকে আটক করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার রাজনের কাছ থেকে একটি তরবারি, একটি স্টিলের খুর ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। আর ফয়সালের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে ছাত্রদলের মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা
৩ হাজার টাকার ফ্রি শপিং ঘিরে মিরপুরের শোরুমে ভাঙচুর-লুটপাট!
ওলামা-মাশায়েখ সম্মেলন শনিবার, এক মঞ্চে থাকছেন শীর্ষ আলেমরা
মেয়ের ছাগলচুরির ঘটনায় জড়িতদের ‘অমানুষ-পিশাচ’ বললেন আসিফ নজরুল