পাবনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০১
অ- অ+

পাবনা সদরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। থানার ওসি তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে সুমি, খালিদ ও আফিয়া গোসল করতে নামে। একপর্যায়ে গভীর পানিতে ডুবে এক শিশু তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে অপর দুজনও তলিয়ে যায়। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিন শিশুর মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুরো দাশপাড়া গ্রাম ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে পরিবেশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলশীতে আটতলা ভবনে ‘ক্যাসিনো’ পরিচালনা, চীনা-পাকিস্তানিসহ ৬৩ বিদেশি নাগরিক আটক
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
আগামী বছরে প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ উদ্বোধন করবেন: পানিসম্পদমন্ত্রী
পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ ৩১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ