বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৬
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক ব্যক্তিরা হলেন–মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।

শুক্রবার এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির এসব তথ্য জানান।

এপিবিএন জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানবন্দরের গোলচত্বরের উত্তর পাশের ফুটপাতে ওই তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তাদের শরীর তল্লাশি করে ২১ ও ২২ ক্যারেটের মোট ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে স্বর্ণালংকারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় এপিবিএন আপসহীন। স্বর্ণ ও মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান রোধে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয় ও তৎপর রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ ৩১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, মাতুয়াইলে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশ অশান্ত করতেই জামায়াতের লং মার্চ: রাশেদ খান
মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সেবায় অনিয়মের অভিযোগ, পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী