দক্ষিণখানে পরিত্যক্ত ব্যাগে শর্টগান ও হ্যান্ডকাফ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৩
অ- অ+

রাজধানীর দক্ষিণখানে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সী মার্কেট ঝিলপাড় এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মুন্সী মার্কেট ঝিলপাড় এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ব্যাগটি তল্লাশি করে একটি শর্টগান ও পুলিশের লোগোযুক্ত চাবিসহ এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হঠাৎ বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট, বাড়ছে লোডশেডিং
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবিতে যা বলল ফিফা
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে হজ নিবন্ধন কার্যক্রম