রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব!

সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছেন জর্জিনা রদ্রিগেস। ক্রিস্টিয়ানো রোনালদোর বিলাসবহুল ব্যক্তিগত বিমানের ভেতরের এক্সক্লুসিভ দৃশ্য ভক্তদের সামনে তুলে ধরেছেন তিনি। হাজার হাজার ফুট উঁচুতে এই তারকা দম্পতির আভিজাত্যপূর্ণ জীবনযাত্রার ঝলক দেখে মুগ্ধ নেটিজেনরা। তবে কেবল বিলাসিতাই নয়, নেটিজেনদের চোখ আটকে গেছে অন্য একটি বিশেষ বিষয়ে।
দীর্ঘদিন ধরে রোনালদোর এই বিমানে একচ্ছত্র আধিপত্য ছিল তাঁর নিজস্ব ব্র্যান্ড ‘সিআর৭’-এর। তবে এবার সেই চিত্র বদলে যেতে শুরু করেছে। বিমানের ভেতরের যে স্থানগুলোতে আগে সিআর-সেভেনের সিগনেচার লোগো শোভা পেত, সেখানে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে জর্জিনার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘মিমোয়া’র ছোঁয়া। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা অ্যাথলেটের বিমানে জর্জিনার নিজের ব্র্যান্ডের এই আত্মপ্রকাশ নজর এড়ায়নি ভক্তদের।
নেটিজেনরা বিষয়টিকে দেখছেন এই দম্পতির মধ্যকার গভীর বন্ধন এবং পারস্পরিক সমর্থনের অনন্য নিদর্শন হিসেবে। ব্যবসায়ী হিসেবে জর্জিনার এই নতুন পথচলায় ক্রিস্টিয়ানো রোনালদো যে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছেন, বিমানের এই দৃশ্য যেন তারই স্পষ্ট প্রমাণ। সূত্র: মার্কা
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













