প্রধানমন্ত্রীর আসনে নিষিদ্ধ আ.লীগের মিছিল ‘ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতা’: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩০
অ- অ+

খোদ প্রধানমন্ত্রীর আসনেই কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল হতে পারাকে ‘ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ফয়েজ আহমদ তৈয়্যব।

শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘খোদ প্রধানমন্ত্রীর আসনেই কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল হতে পারাটা ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতা। দলের ম্যানেজমেন্ট ব্যর্থতাও এবং একইসাথে দৃষ্টিকটু।’

তিনি আরও লিখেছেন, ‘এতে অন্য এমপিদের আসনে মিছিল করাটা সহজ বলেই মনে করবে তারা। নিষিদ্ধ দলের মিছিল নিজ নিজ সংসদীয় আসনে না হবার ব্যাপারে কর্মী কিংবা প্রশাসনের উপরে যে চাপ এতদিন এমপিরা রেখেছিলেন, সেটা রিলিজ হয়ে যেতে পারে কিছুটা। এবং এর সাথে আপোশ কিংবা আততের নতুন ধারার তৈরিরও রিস্ক আছে।’

পোস্টের শেষ দিকে ফয়েজ আহমদ তৈয়্যব প্রশ্ন তুলে লিখেছেন, ‘নাকি আপনারা এসব কনসাসলি হতে দিচ্ছেন?’

এদিকে আজ শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করেছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন প্রকাশ্য মিছিলের ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

গুলশানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দলটি কীভাবে মিছিল করলো, তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও চলছে নানা আলোচনা। সামাজিক মাধ্যমে অনেকে বলছে, মাঠপর্যায়ে পুলিশের ঊধ্বর্তনদের তদারকি না থাকায় এমন ঘটনা ঘটেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেয়ের ছাগলচুরির ঘটনায় জড়িতদের ‘অমানুষ-পিশাচ’ বললেন আসিফ নজরুল
প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই নিষিদ্ধ আ.লীগ মিছিল দিতে পারে: সারজিস
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯১
চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান