ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪২
অ- অ+

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মো. আল আমিন (৩০) নামে এক যুবককে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে গাজীপুর মহানগরের সদর থানাধীন ভাওরাইদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আল আমিন রাণীশংকৈল উপজেলার হাটগাঁও গ্রামের মো. হানিফের ছেলে।

র‌্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ওই নারী তার বাবার বাড়িতে গোসল করার সময় জনি নামে এক আসামি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ওই নারী বাথরুম থেকে বের হলে বাইরে থাকা আল আমিন তাকে গলা ধরে আবার বাথরুমে নিয়ে যায়। এ সময় জনি ওই নারীর ভিডিও ধারণ করে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। পরে আল আমিনও তাকে ধর্ষণ করে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার ভিডিও ধারণের পর আসামিরা সেটি অন্যত্র স্থানান্তর করে এবং ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকে। তারা তাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যও চাপ দেয়। গত ২ আগস্ট মামলার অপর আসামি মাহবুব আলম তার মোবাইলে থাকা ভিডিও ওই নারীকে দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় গত ২০ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে রাণীশংকৈল থানায় গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়।

র‌্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব ১৩ এর সদর কোম্পানি ও র‌্যাব ১ এর সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযানে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামালার আরও ৪ জন আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে বলেও জানায় র‌্যাব।

(ঢাকা টাইমস/১২সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে জরুরি সেবা নম্বরে কল পেয়ে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা প্রদান
পানিবণ্টন চুক্তিসংক্রান্ত কারিগরি দল গঠন, ভারতকে জানাবে বাংলাদেশ: রাশেদ তিতুমীর
রাজধানীতে ১০ টুকরো করা নারীর মরদেহ উদ্ধার
আসুন, আমরা এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: তরুণ সমাজকে প্রধানমন্ত্রী