যমুনা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৪
অ- অ+

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ১২ বছর বয়সি এক অজ্ঞাত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ ক্রসবার-৩ বিদ্যুৎ টারবাইন প্ল্যান্টসংলগ্ন যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন যমুনা নদীতে অজ্ঞাত এক কিশোরের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই তরুণের মৃত্যু হয়েছে। তার পরনে পায়জামা ছিল। মুখে পচন ধরেছে। প্রাথমিকভাবে তাকে মাদ্রাসার ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ আরও জানায়, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকা টাইমস/১২সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ যুবক নিহত
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
স্কুলের সামনে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু