বিআরটিএ তুরাগ কার্যালয়ে দালাল আটক, এক মাসের কারাদণ্ড

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫০
অ- অ+

ঢাকার তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালবিরোধী অভিযানে মো. বিল্লাল হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকাল চারটার দিকে ঢাকা মেট্রো-৩ সার্কেল, তুরাগ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৬-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সহযোগিতায় বিল্লালকে আটক করা হয়।

আনসার বাহিনী জানায়, দায়িত্ব পালনকালে আনসার সদস্য পিসি মো. অপু সারোয়ার ও মো. রাসেল মিয়া দালাল চক্রের কার্যক্রমের ওপর নজর রাখছিলেন। এ সময় বিল্লালকে আটক করা হয়। তাঁর কাছে বিভিন্ন গাড়ির নতুন নিবন্ধন, ফিটনেস ও মালিকানা পরিবর্তনসংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়।

আটক বিল্লাল হোসেনের বাড়ি ঢাকার তুরাগের কামারপাড়ায়। তাঁর বাবার নাম মো. আব্দুল মান্নান।

পরে তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দেন। আদালতের আদেশ অনুযায়ী তাঁকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিআরটিএ কার্যালয়ে দালালদের তৎপরতা ঠেকাতে আনসার সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জের ৮ জেলা ও বিশেষায়িত ইউনিটকে সমন্বিতভাবে কাজের নির্দেশ
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ শুরু