আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জের ৮ জেলা ও বিশেষায়িত ইউনিটকে সমন্বিতভাবে কাজের নির্দেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধ সংঘটনের আগেই সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে ব্যবস্থা নেওয়া, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার এবং জেলা পুলিশ ও বিশেষায়িত ইউনিটগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রংপুর জেলা পুলিশ কনফারেন্স রুমে রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলা পুলিশ ও বিভিন্ন বিশেষায়িত ইউনিটের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দুপুর সাড়ে ২টায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশনস) বি এম আশরাফ উল্ল্যাহ তাহেরসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রংপুরসহ রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের চলমান কার্যক্রম এবং বিভিন্ন বিশেষায়িত ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জেলা পুলিশ, গোয়েন্দা ও অন্যান্য সংশ্লিষ্ট ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয় আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অপরাধ সংঘটনের আগেই সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, অপরাধপ্রবণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো এবং অপরাধের ধরন ও পরিস্থিতি অনুযায়ী দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সভায় আলোচনা করা হয়।
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে রেঞ্জের প্রতিটি জেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা এবং মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান ও পরিস্থিতি চিহ্নিত করে আগাম প্রস্তুতি নেওয়া এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কুইক রেসপন্স টিমের (কিউআরটি) কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়। কিউআরটি সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় রংপুর রেঞ্জের আট জেলা ছাড়াও সংশ্লিষ্ট বিশেষায়িত ইউনিটগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সমন্বয় আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। কোনো এলাকায় উদ্ভূত পরিস্থিতি দ্রুত শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সব ইউনিটের সমন্বিত সক্ষমতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা করা হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন বিবিধ বিষয় নিয়েও আলোচনা হয়। রংপুর রেঞ্জের আওতাধীন সব জেলা ও সংশ্লিষ্ট ইউনিটের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













