নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৪
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর শান্ত বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই নারী পেশায় নৃত্যশিল্পী। একটি বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য ৯ হাজার টাকায় চুক্তি অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর বিকালে তাঁরা দলের সদস্যদের নিয়ে সরাইলে আসেন। এ সময় রাকিব নামের এক ব্যক্তি তাঁদের গ্রহণ করে শাহবাজপুর সেতুর নিচে নিয়ে যান।

এজাহারে অভিযোগ করা হয়, সেখানে রাকিব আরও পাঁচজনকে সঙ্গে নিয়ে দুই নারীকে একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলেন। পরে নৌকাটি তিতাস নদীর মাঝামাঝি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।

এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে দলের পুরুষ সদস্য সাইদ হোসেনকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে রাত আটটার দিকে ভুক্তভোগী দুই নারীকে নাসিরনগর থানার গোকর্ণঘাট এলাকায় নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি প্রথমে নাসিরনগর থানায় জানানো হয়। তবে ঘটনাস্থল সরাইল থানার আওতাধীন হওয়ায় সেখানে মামলা করার পরামর্শ দেয় পুলিশ। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর সরাইল থানায় মামলা করা হয়।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শান্ত বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিম-আলু-বেগুনের দামে অস্বস্তি, আগের দামেই মিলছে মুরগি
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর
ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের কোপাল দুর্বৃত্তরা, ম্যানেজার নিহত
গোপালগঞ্জের সহিংসতায় সন্দেহের তালিকায় নাম; পুলিশ কর্মকর্তা প্রত্যাহার