রাশিয়ার সঙ্গে বাণিজ্যে যুক্ত ভারতসহ ১০ দেশের ওপর ১০০% শুল্কের হুমকি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭
অ- অ+

রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ বিল পাস হয়েছে। এর ফলে রাশিয়ার জ্বালানি আমদানিকারক কয়েকটি দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য লক্ষ্যবস্তু দেশগুলোর মধ্যে ভারত ও চীন রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রতিনিধি পরিষদে ২৬২-১৫৯ ভোটে বিলটি পাস হয়। এর আগে গত ৭ আগস্ট মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি অনুমোদিত হয়েছিল। প্রতিনিধি পরিষদে পাসের পর এখন বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের জন্য হোয়াইট হাউসে যাচ্ছে।

বিলটিতে রাশিয়ার তেল ও গ্যাসের বড় আমদানিকারক দেশগুলোর ওপর লক্ষ্যভিত্তিক শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারী দেশগুলোকেও এর আওতায় আনার বিধান রয়েছে। প্রেসিডেন্ট চাইলে এসব দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন।

ভারত ও চীন ছাড়াও রাশিয়ার জ্বালানি বাণিজ্য ও নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দেশ এ ধরনের শুল্কের আওতায় পড়তে পারে। তবে কোন কোন দেশের ওপর শুল্ক আরোপ করা হবে এবং কত হারে করা হবে, তা প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ফলে বিল পাসের অর্থ এই নয় যে ভারতসহ নির্দিষ্ট দেশগুলোর ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।

বিলটির মাধ্যমে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার পাশাপাশি রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানোর বিধান রয়েছে।

বিলটি প্রথমে সাবেক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ও সিনেটর রিচার্ড ব্লুমেনথালসহ কয়েকজন আইনপ্রণেতার উদ্যোগে এগিয়ে আসে। পরে গ্রাহামের নামে বিলটির নামকরণ করা হয়।

প্রতিনিধি পরিষদে বিলটি পাসের পর এখন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। হোয়াইট হাউসের আগের অবস্থান অনুযায়ী, প্রশাসন বিলটির পক্ষে ছিল এবং প্রেসিডেন্টের কাছে এটি উপস্থাপিত হলে স্বাক্ষরের সুপারিশ করার কথা জানিয়েছিল।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা খারিজ
জুলাই শহীদের তালিকা থেকে মো. শাহিদুল আলমের গেজেট বাতিল
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১
পূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি