হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা খারিজ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯
অ- অ+

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের প্রতিবেদন বিবেচনায় নিয়ে মামলাটি খারিজ করেন। প্রতিবেদনে বলা হয়, মমতার বক্তব্যে কোনো আমলযোগ্য অপরাধের উপাদান পাওয়া যায়নি।

গত ২ জুন কলকাতার ধর্মতলায় এক রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশ প্রসঙ্গে বক্তব্য দেন মমতা। সেখানে নাম উল্লেখ না করে বাংলাদেশ থেকে আসা একজনকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করেছে বলে দাবি করেন তিনি। জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি মমতা। একই সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এ বিষয়ে কথা বলার কথাও জানান।

এরপর অভ্রতনু সরকার নামে এক ব্যক্তি মমতার বক্তব্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। গত ১ সেপ্টেম্বর আদালত বক্তব্যে কোনো আমলযোগ্য অপরাধের উপাদান আছে কি না, তা জানতে রাজ্য সরকারের কাছে প্রতিবেদন চেয়েছিলেন।

বুধবার প্রতিবেদন পাওয়ার পর আদালত মামলাটি খারিজ করে দেন। এর আগে মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিল আদালত।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুদানে সোনার খনি ধসে নিহত ৮২, আহত ৫০
জুলাই শহীদের তালিকা থেকে মো. শাহিদুল আলমের গেজেট বাতিল
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১
পূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি