সারজিস আলমের ‘বড় আব্বা’ রাজু ইসলাম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ‘বড় আব্বা’ (বড় চাচা) মো. রাজু ইসলাম (৬০) মারা গেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী গ্রামে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার রাত ১২টার দিকে সারজিস আলমের বাবা মো. সাজু ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুকালে মো. রাজু ইসলাম স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী সারজিস আলম তার বড় চাচা রাজু ইসলামকে ‘বড় আব্বা’ বলে সম্বোধন করতেন।

মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

রাজু ইসলামের মৃত্যুতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা খারিজ
জুলাই শহীদের তালিকা থেকে মো. শাহিদুল আলমের গেজেট বাতিল
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১
পূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি