মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৮
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সার্বিক দিকনির্দেশনায় ইনস্টিটিউটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ডক্টর মালিকা কলেজে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন, সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. আওলাদ হোসেন।

ডক্টর মালিকা কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পরীক্ষা ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা করেন। এই ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( www.nu.ac.bd) প্রকাশ করা হবে। গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তা নিয়ে উচ্চতর গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন
ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর