যে কারণে টেস্ট দলে ৩ জন অতিরিক্ত ক্রিকেটার রেখেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৩
অ- অ+

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঘোষিত দলে নিয়মিত ক্রিকেটারদেরই রাখা হয়েছে। তবে দলের সঙ্গে আরও তিনজন অতিরিক্ত ক্রিকেটারকে সংযুক্ত করা হয়েছে।

অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে স্পিনার নাঈম হাসান এবং দুই পেসার ইকবাল হোসেন ইমন ও মুশফিক হাসানকে। সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের বাড়তি চাপ সামলাতেই মূল দলের বাইরে থাকা এই তিন ক্রিকেটারকে সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, আমিরাতের উইকেট যদি স্পিনসহায়ক হয়, তাহলে নাঈম হাসানকে মূল দলের সঙ্গে রেখে দেওয়া হতে পারে। তবে ইকবাল হোসেন ইমন ও মুশফিক হাসান প্রস্তুতি ম্যাচ শেষে দেশে ফিরে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) যোগ দেবেন।

এবারের টেস্ট দলের সঙ্গে এশিয়ান গেমসে অংশ নেওয়া ছয়জন ক্রিকেটারও রয়েছেন। এশিয়ান গেমসের জন্য জাপানে থাকা এই ক্রিকেটাররা সেখান থেকে সরাসরি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

এ কারণে প্রস্তুতি ম্যাচ ও জাতীয় দলের খেলোয়াড়দের যাতায়াতের বিষয়টি বিবেচনায় রেখে তিনজন অতিরিক্ত ক্রিকেটারকে দলের সঙ্গে রাখছে বিসিবি। এতে প্রস্তুতি ম্যাচে খেলোয়াড় ব্যবস্থাপনায়ও কিছুটা সুবিধা হবে দলের।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নাশকতা ঠেকাতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল 
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে  বিএনপির মতবিনিময় সভা 
মৃত্যুর এক বছর পর জুবিন গার্গের নতুন বাংলা গান প্রকাশ