রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযান, প্রবেশপথে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৮
অ- অ+

রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ের পাশাপাশি ঢাকা শহরের প্রধান প্রবেশদ্বারগুলোতে কড়া নজরদারি চালানো হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি রাজধানীজুড়ে বিশেষ অভিযানও চলছে।

নগরীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও পিকেট ডিউটি জোরদার করা হয়েছে। থানা মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোলের সংখ্যাও বাড়ানো হয়েছে।

এ ছাড়া বড় ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দল মাঠে মোতায়েন রয়েছে।

ডিএমপি বলেছে, নগরবাসীর নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের প্রতিটি বিভাগ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সহযোগিতাও চেয়েছে সংস্থাটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে সবুজায়ন করতে হবে: ভূমিমন্ত্রী
ডেঙ্গুতে ২ মৃত্যু, হামে ৫
কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় একজন আটক
গুলশানের এডিসিসহ চার পুলিশ কর্মকর্তাকে বদলি