মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৭
অ- অ+

মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিচর গ্রামে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।

ঘরের ভেতরে ইকরাম হোসেন তার স্ত্রী প্রিংয়াকা ও তাদের দেড় বছরের মেয়ে লিজাকে হত্যা করে নিজেই ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয়দের।

তারা আরও জানান, ইকরাম হোসেন প্রবাসে ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে ফিরেছেন। পরিবারে সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ বা পরিবারিক কলহ ছিল কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই পরিবারের তিনজন এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করেছি। আমরা তদন্ত করে দেখছি, কী কারণে এই ঘটনাটি ঘটেছে।

(ঢাকা টাইমস/১৯সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
দুই মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ
ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, কমবে দিনের তাপমাত্রা
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী