চাঁদপুরে ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৫
অ- অ+

চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে ঠিকাদারের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকার আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শ্রমিকদের সঙ্গে ভবনের কাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/১৯সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
দুই মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ
ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, কমবে দিনের তাপমাত্রা
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী