পূবাইলে নববিবাহিত নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মোঃ রাজীব হোসেন, টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫
অ- অ+

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় ভাড়া বাসার ছাদে থাকা একটি কক্ষ থেকে নাদিয়াতুন জান্নাত স্নিগ্ধ (২০) নামে এক নববিবাহিত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মারুফ আহমেদ পলাতক রয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, বালিশ চাপা দিয়ে ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তালটিয়া এলাকার মেহেদী হাসানের বাড়ির ছাদে থাকা একটি ছোট কক্ষ থেকে স্নিগ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাদিয়াতুন জান্নাত স্নিগ্ধ পূবাইলের সাতানীপাড়া এলাকার আফসার উদ্দিনের মেয়ে। প্রায় দুই মাস আগে মারুফ আহমেদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা তালটিয়া এলাকায় মেহেদী হাসানের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে বাড়ির এক ভাড়াটিয়া ছাদে কাপড় শুকাতে গেলে ওই কক্ষের ভেতরে স্নিগ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ আগে তার স্বামী মারুফ আহমেদকে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যেতে দেখেছেন বলে জানান অন্য ভাড়াটিয়ারা।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সিআইডির একটি দলও ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে সিআইডির একটি দল আসছে। তাদের কার্যক্রম শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ওসি আরও বলেন, মারুফ আহমেদ প্রবাস থেকে প্রায় দুই মাস আগে দেশে ফেরেন। দেশে ফিরে বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে তালটিয়া এলাকায় বাসা ভাড়া করে বসবাস করছিলেন। ঘটনার পর থেকে মারুফ আহমেদ পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে নিখোঁজের চারদিন পর ফসলি জমিতে মিলল বৃদ্ধার মরদেহ