নৃত্যের নামে অশ্লীলতা: কক্সবাজারে হোটেলে অভিযান, পলাতক আলিফকে খুঁজছে পুলিশ

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৯| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৩
অ- অ+

পুলিশ সুপার (এসপি) এন এম সাজেদুর রহমানের নির্দেশে পর্যটন নগরী কক্সবাজারে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কলাতলীতে একটি হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী ও ১৩ পুরুষকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

শনিবার দুপুরে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হোটেলটিতে অসামাজিক ও দেশের সংস্কৃতিবিরোধী কার্যকলাপ পরিচালনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এসময় ১৩ পুরুষ ও ৮ নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে পুলিশের উপস্তিতি টের পেয়ে আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে গেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কক্সবাজার জেলা পুলিশের একটি সূত্র জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সূত্রের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে মোফাসসিল হোসেন আলিফ নামের এক নাচের কোরিওগ্রাফারের নামও পেয়েছে পুলিশ। জেলা পুলিশের একটি সূত্রের দাবি, ওই ব্যক্তি মিউজিক লাউঞ্জটিতে নারী সরবরাহ এবং তাদের দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশনের মূলহোতা। যার কিছু তথ্য-প্রমাণও পুলিশ হাতে পেয়েছে। পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নাশকতা ঠেকাতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল 
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে  বিএনপির মতবিনিময় সভা 
মৃত্যুর এক বছর পর জুবিন গার্গের নতুন বাংলা গান প্রকাশ
যে কারণে টেস্ট দলে ৩ জন অতিরিক্ত ক্রিকেটার রেখেছে বাংলাদেশ