মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন

রাজধানীর মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় জমজম টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রাশেদ বিন খালিদ বলেন, বাসটি চলন্ত অবস্থায় থাকাকালে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও কোনো হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













