অনেকে দিনাজপুর মেডিকেলের নাম বদল করে রাজনীতি করেছে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অনেকে দিনাজপুর মেডিকেলের নাম বদল করে রাজনীতি করেছে। কিন্তু মেডিকেল কলেজের সুযোগ-সুবিধা বাড়ানোর ক্ষেত্রে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনাজপুর মেডিকেল হাসপাতালের নবনির্মিত কেবিন ব্লক ও হাসপাতাল মসজিদ উদ্বোধন এবং হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম বেও্যর শশী জজ মোঃ য প্রত্যয় জলঝগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে ১ হাজারে উন্নীত করেছেন। প্রয়োজন হলে এটিকে ১ হাজার ৫০০ শয্যায় উন্নীত করা হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারি হাসপাতালে মাত্র ৪০০ টাকায় একজন রোগীর ডায়ালাইসিস করা হচ্ছে। এত কম খরচে বাংলাদেশের অন্য কোথাও ডায়ালাইসিসের এমন সুযোগ পাওয়া যায় না।সর্বোপরি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সহ-সভাপতি দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছয় তলায় কেবিন ব্লক, হাসপাতালে নব নির্মিত মসজিদের উদ্বোধন করেন এবং আইসিইউ, সিসিইউ, পেডিয়াট্রিকসহ বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
(ঢাকা টাইমস/১৯সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










