দিনাজপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

​দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩
অ- অ+

দিনাজপুরের কোতোয়ালী থানায় দায়ের করা ১১ বছরের এক ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. নাইমুল ইসলামকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​

গ্রেপ্তারকৃত নাইমুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর (সুখানপুকুর) গ্রামের বাবলু হোসেনের ছেলে।

​

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্কুলে আসা-যাওয়ার পথে বখাটে নাইমুল দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি পরিবারকে জানালে বখাটের পরিবারকে নিষেধ করা হলেও সে তা তোয়াক্কা করেনি।

​

গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যায় মুদি দোকান থেকে সদাই কিনে ফেরার পথে নাইমুল জোরপূর্বক শিশুটির মুখ চেপে ধরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ-পশ্চিম কোণের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় বিষয়টি কাউকে জানালে তার বাবা-মাকে হত্যার হুমকি দেয় সে। পরে রাত সাড়ে ১০টার দিকে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে।

​এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে দিনাজপুর কোতোয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-৮৪)। মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি।

​এরই ধারাবাহিকতায় এসআরবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১ (এসআরবি-১৩, দিনাজপুর) এবং সদর কোম্পানি (এসআরবি-৭, চট্টগ্রাম)-এর একটি যৌথ দল গত ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে চট্টগ্রামের চকবাজার থানাধীন চন্দনপুরা বাজারের দীন মোহাম্মদ এর দোকানে অভিযান চালিয়ে প্রধান আসামি নাইমুল ইসলামকে গ্রেপ্তার করে।

​

এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে এ ধরনের অপরাধ দমনে এসআরবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ বছরের যুদ্ধ শেষে ৪৫০০ সেনা হারানোর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
পাবনায় নকল দুধ তৈরির কারখানায় প্রশাসনের অভিযান, জরিমানা
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনসহ ৪ নেতা গ্রেপ্তার