ধৈর্য ধরতে হবে, মানবিক বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৩
অ- অ+

সরকারের মানবিকতাকে দুর্প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সরকারের মানবিকতাকে কেউ দুর্বলতা হিসেবে নিলে তা কারও জন্য ভালো হবে না।

বুধবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, আমরা যারা আলোর পথের যাত্রী হয়েছি, তাদের ধৈর্য ধরতে হবে। প্রধানমন্ত্রী মানবিক বাংলাদেশ গড়তে চান। তিনি প্রতিহিংসার রাজনীতি চাননি। অতীতে রিমান্ডসহ নানা নির্যাতন সহ্য করেই তিনি এই পর্যায়ে এসেছেন।

তিনি বলেন, সরকারের মানবিকতাকে দুর্বলতা মনে করলে কারও জন্য ভালো হবে না।

প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণের বিভিন্ন দিক তুলে ধরে প্রেস সচিব বলেন, ভাষণে প্রধানমন্ত্রী মা-বাবা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ করেছেন। বিশ্বায়নের বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘকে কীভাবে দেখতে চান, সে বিষয়েও বক্তব্য দিয়েছেন। মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিনির্ভর ও কার্যকর জাতিসংঘের পক্ষে অবস্থান তুলে ধরেছেন তিনি।

সালেহ শিবলী বলেন, দেশের মানুষকে ক্ষমতায়িত করা, দেশের উন্নয়ন এবং তরুণ, নারী ও শিশুদের বিষয়েও বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক সফরে সাইডলাইন বৈঠকসহ তিনি ৩০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। সফরসঙ্গীরাও প্রায় ৫০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরকে রাজনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুণগত পরিবর্তনের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মাত্র ৩৫ জন। তারা সাধারণ ফ্লাইটে নিউইয়র্ক গেছেন। অতীতে বড় বহর নিয়ে সফরের নজির থাকলেও এবার ছোট পরিসরে সফর আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

সালেহ শিবলী বলেন, প্রত্যেক ভালো কাজে দৃষ্টান্ত স্থাপন করে পরে অন্যদের জন্য সেটি অনুসরণযোগ্য করা হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের জনগণের সঙ্গে আবারও প্রতারণা শুরু করছে বিরোধী দল: প্রতিমন্ত্রী আমিনুল হক
বগুড়ায় গরুর গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু শূন্যে নামিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে:মেয়র শাহাদাত
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে: রুমন