বগুড়ায় গরুর গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০২
অ- অ+

বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুচ্চালিত পানির মোটরে লাইন সংযোগ দিতে গিয়ে জিহাদ হাসান (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ হাসান ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির গরুর গা ধোয়ানোর জন্য পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যান জিহাদ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে থাকেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 
অবহেলায় পদত্যাগ করেছেন ওসমান ফারুক
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার
দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের