মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক আটক

ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত থেকে চোরাচালানিকৃত সিরাপ ও কীটনাশক মালামাল আটক করেছে বিজিবি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ‘মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত ২৯ সেপ্টেম্বর বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ রাজপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৭১/৯-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের আল আমিনের আখ ক্ষেতের পাশে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৮ বোতল ভারতীয় সিরাপ আটক করা হয়।
এছাড়া একই দিন দুপুর ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ গয়েশপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৯-এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের জাহাঙ্গীর এর আম বাগানের মধ্য হতে নায়েক মো. লুৎফরের নেতৃত্বে নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ভারতীয় ৪৩ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, উদ্ধারকৃত মালামাল বিজিবির সংরক্ষণাগারে জমা দেওয়া হয়েছে।
(ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











