নাজমুস সাকিবের ফেসবুক পোস্ট

তবে কি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাচ্ছেন সালমান মুক্তাদির? 

নাজমুস সাকিব
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৩
অ- অ+

গত রাতে খালেদ মুহিউদ্দীনের টক্ শোতে পরিকল্পিতভাবেই সরকারকে বিব্রত করতে বেশ কিছু কথা বলেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। হঠাৎ সালমানের এতটা আক্রমণাত্মক কথার রহস্য খুঁজতে গিয়ে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। সালমানের ঘনিষ্ট কিছু সূত্র দাবি করছে, ইতিমধ্যেই নাকি সালমানের স্ত্রী দিশা ইসলাম তার দুই সন্তানকে নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন।

সূত্র আরো দাবি করছে, সালমান মুক্তাদির নিজেও নাকি আজ ভোরের ফ্লাইটে (৬ অক্টোবর) দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে যাচ্ছেন। বিদেশে গিয়ে সরকারের বিরুদ্ধে আরো আক্রমণাত্মকভাবে তিনি কথা বলবেন এবং কারো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবেন, তেমনটাই আশংকা করছে একাধিক গোয়েন্দা সূত্র। তবে সূত্রের এই তথ্যগুলোকে এখনো ইনডিপেন্ডেন্টলি ভেরিফাই করা আমার পক্ষে সম্ভব হয় নি।

ফুটনোট: পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং গোয়েন্দা সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করছি। সত্যিই যদি কোনো দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্যে সালমান মুক্তাদির আজ ভোরে দেশ ছাড়ার চেষ্টা করেন, তবে যেন তার দেশ ছাড়তে চাওয়ার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হয়।

(ঢাকাটাইমস/৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হুথি হামলার আশঙ্কায় সৌদিতে সেনা পাঠাচ্ছে তুরস্ক-পাকিস্তান
শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন সিগারেট
গাজীপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি ও সংবর্ধনা
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম