গাজীপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১| আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪
অ- অ+

গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদায় কর্মরত সদস্যদের কৃতি সন্তানদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর ক্রেস্ট, সম্মানী ও সনদ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে এসব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবৃত্তির ক্রেস্ট, সনদ ও সম্মানী বিতরণ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ইসরাইল হাওলাদার।

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ও পুলিশ সদর দপ্তরের উদ্যোগে এ মেধাবৃত্তি দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় সব বিষয়ে এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য নির্বাচিত হন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, মেধাবী ও কৃতী সন্তানদের স্বীকৃতি ও উৎসাহ তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সদর ও অর্থ) মো. জাহিদ হোসেন ভূঞা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হুথি হামলার আশঙ্কায় সৌদিতে সেনা পাঠাচ্ছে তুরস্ক-পাকিস্তান
শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন সিগারেট
তবে কি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাচ্ছেন সালমান মুক্তাদির? 
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম