জামালপুরে সার না পেয়ে কৃষকদের হট্টগোল, আহত ৩ 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ২১:১৩
অ- অ+

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে ব্যাপক হট্টগোল হয়। এ সময় তিন কৃষক আহত হয়েছেন।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার বেলতৈল বাজারে সার নিতে আসা কৃষকদের মাঝে উত্তেজনা এবং হট্টগোল হয়।

আহত কৃষক ওই ইউনিয়নের ছবিলাপুর গ্রামের গোমর শেখের ছেলে আলিম উদ্দিন (৪৫) এবং বাকি দুজন কৃষকের নাম জানা যায়নি। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সার নিতে এসে প্রয়োজন অনুযায়ী সার না পেয়ে কৃষকদের সঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ডিলার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সার বিতরণে অনিয়ম নাকি সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, কৃষি কার্ড বিতরণের সময় আগে-পরে নেওয়া নিয়ে একটু বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। এ সময় অনেক মানুষের ধাক্কাধাক্কিতে দুই-একজন আহত হতে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কার্ড বিতরণ চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, সার বিতরণের সময় আগে-পরে নেওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তবে হতাহতের কোনো খবর পায়নি। আমাদের পর্যাপ্ত সার রয়েছে। সারের কোনো সংকট নেই।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতাকর্মী বহিষ্কার
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে মেজর জেনারেল মাহবুবুল হক
রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করতে নোটিশ