পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে মেজর জেনারেল মাহবুবুল হক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ২১:৩৬

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. মাহবুবুল হক।
গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই আদেশে বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়া-উল আজিমকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













