দল পাল্টালেন কোয়েল মল্লিক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৭:১১
অ- অ+

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় রদবদল। সোমবার (৫ অক্টোবর) তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক। তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা ও দলের মুখপাত্র কুণাল ঘোষ। কোয়েলকে ‘বিশ্বাসঘাতক’ বলেও কটাক্ষ করেছেন তিনি।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য হয়েছিলেন কোয়েল। তবে সম্প্রতি সেই পদ থেকে ইস্তফা দিয়ে তিনি পদ্মশিবিরে নাম লেখান। গতকাল বিজেপি আগামী ১৬ অক্টোবরের রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গের আসনে কোয়েলকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। এর পরদিনই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন এই অভিনেত্রী।

৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখের আগেই তার এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বিজেপিতে যোগ দিয়ে এক প্রতিক্রিয়ায় কোয়েল মল্লিক জানান, জনগণের কল্যাণ ও সেবায় সক্রিয়ভাবে কাজ করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারিকে ধন্যবাদ জানালেন টলি কুইন।

কোয়েল বলেন যে, শেষ কিছু মাসে রাজ্যে উন্নয়নের কাজ চলছে। আগের থেকে অনেক বেশি কাজ হচ্ছে৷ এই প্রসঙ্গে তিনি তার বাবা, বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কথা বলেন৷ কোয়েলের কথায়, “আমি বাবাকে অনেক সময় বলতে শুনেছি যে, এটা কেন হচ্ছে না, বা ওটা কেন হবে।” এই কাজগুলোর দিকে নজর দিতেই তার রাজনীতিতে পা, বারবার বলছেন কোয়েল৷

এদিকে, কোয়েলের বিজেপিতে যোগদান নিয়ে তোপ দেগেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, কোয়েল ও তার পিতা রঞ্জিত মল্লিক নিজেদের রাজনৈতিক ও সামাজিক মর্যাদার প্রতি সুবিচার করেননি। কুণাল ঘোষ মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তারা তৃণমূলকে সমর্থন জানিয়েছেন এবং সুবিধা নিয়েছেন, আর এখন বিজেপির প্রতি ঝোঁক দেখাচ্ছেন।

এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের রাজনীতিতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। তিনি বলেন, চিকিৎসক, খেলোয়াড়, শিল্পী ও গায়কদের মতো সমাজের গুণীজনদের জনপ্রতিনিধিত্বের সুযোগ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কয়েকজনের এমন দলবদলের অভিজ্ঞতার পর ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলকে আরও সতর্ক হতে হবে।

উল্লেখ্য, রাজনীতিতে আসার আগে প্রায় আড়াই দশক ধরে কলকাতার বাংলা সিনেমার অভিনয় জগতে সুনাম অর্জন করেছেন কোয়েল মল্লিক। ‘বন্ধন’, ‘মানিক’, ‘১০০% লাভ’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’, ‘মন মানে না’র মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। পাশাপাশি ‘মিতিন মাসি’ সিরিজে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অসহায় শিশু ফারদিনের চিকিৎসার দায়িত্ব নিয়ে ঢাকার হার্ট ফাউন্ডেশনে উপস্থিত ভূমিমন্ত্রী
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০২
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ ৫০০ স্কুল
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রীনগরে দোয়া ও আলোচনা সভা