অসহায় শিশু ফারদিনের চিকিৎসার দায়িত্ব নিয়ে ঢাকার হার্ট ফাউন্ডেশনে উপস্থিত ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৭:৩৩
অ- অ+

জন্মগতভাবে হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলা এতিম শিশু ফারদিন রায়হানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

শিশুটির অসুস্থতার কথা জানতে পেরে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন ভূমিমন্ত্রী। শুধু চিকিৎসার দায়িত্ব গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সোমবার (৫ অক্টোবর) তিনি নিজে শিশুটিকে সঙ্গে নিয়ে ঢাকার হার্ট ফাউন্ডেশনে যান এবং ফারদিনের চিকিৎসার অগ্রগতি ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন।

চিকিৎসায় কোনো ধরনের বিলম্ব বা অবহেলা যেন না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন ভূমিমন্ত্রী।

ফারদিনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।

একজন মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রীয় ও সাংগঠনিক নানা দায়িত্ব পালনের পাশাপাশি একজন অসহায় এতিম শিশুর পাশে ব্যক্তিগতভাবে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনজনহীন শিশুটির চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখন তার পাশে অভিভাবকের মতো দাঁড়িয়েছেন ভূমিমন্ত্রী।

ফারদিনের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন—এই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‎ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০২
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ ৫০০ স্কুল
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রীনগরে দোয়া ও আলোচনা সভা